গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন কাহারোলের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ সারওয়ার মোর্শেদ ও শিক্ষা কর্মকর্তা এমকেএ জিন্নাত আলী প্রমুখ।