কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৬ আগস্ট, ২০২৬, ০৪:২৯ পিএম | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৪:২৯ পিএম
কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের কাহারোল উপজেলার বীরগঞ্জ দশমাইল মহাসড়কের ধারে ১১ মাইল ইটুয়া মোড় হতে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কাহারোল থানা পুলিশ। কাহারোল থানার পুলিশ জানায় ৫ আগস্ট ২০২৬ বুধবার ভোর আনুমানিক ৩:৩০ মিনিটের সময় কাহারোল সার্কেলের সহকারি পুলিশ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ও কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমানের উপস্থিতিতে এই ২ জনকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গড়নূরপুর গ্রামের মনমথ চন্দ্র রায়ের পুত্র শ্রী রঞ্জন চন্দ্র রায়(২৮) ও চিরির বন্দর উপজেলার রানাপুর(নিয়ামতপুর সাহাপাড়া) গ্রামের মোঃ আব্দুর রশিদের পুত্র মোঃ শফিকুল ইসলাম(৫২)। কাহারোল থানায় এই ব্যাপারে মাদকের মামলা দায়ের করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে