শরণখোলায় মাদকের বিরুদ্ধে অভিযানে কারবারিসহ গ্রেপ্তার ১০

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ৬ আগস্ট, ২০২৬, ০৫:৫৫ পিএম | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৫:৫৫ পিএম
শরণখোলায় মাদকের বিরুদ্ধে অভিযানে কারবারিসহ গ্রেপ্তার ১০

শরণখোলায় মাদকের বিরুদ্ধে থানা পুলিশ  সাঁড়াশি অভিযান চালাচ্ছে । গত এক সপ্তাহে ব্যবধানে কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র।

পুলিশ সূত্র জানায় , মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করে শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ উপজেলায় মাদকের আড্ডা চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় ১১টি মাদক মামলা রেকর্ড করা হয়েছে। গত ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ি তল্লাশি চালিয়ে  চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ইতিমধ্যে ৮টি মামলা রয়েছে।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন উপজেলা জামায়াতের আমীর  মাওলানা রফিকুল ইসলাম কবির   বলেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মূলে পুলিশের এই কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানান তাঁরা। তারা মাদক মুক্ত সমাজ গরতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম এ প্রতিনিধিকে বলেন , 'শরণখোলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।  কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না।' যেকোনো মূল্যে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে