শৈলকুপায়।৫০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সারুটিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামের ছেলে রশিদ মন্ডল এবং ইসমাইল শেখের ছেলে আক্তার সেখ নামের দুই মাদক ব্যবসায়ী কে তালতলা বাজার থেকে আটক করে। পুলিশ আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। শৈলক বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান সন্ধ্যায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।