কালীগঞ্জের ওসি জেল্লাল হোসেন কে প্রত্যাহার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৪:৫৯ পিএম
কালীগঞ্জের ওসি জেল্লাল হোসেন কে প্রত্যাহার

ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।শনিবার রাত ১০টার দিকে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এই ওসির বিরুদ্ধে চলতি বছর গত ১১ জুন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকা থেকে নাজমুল হোসেন নামে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হলেও তাকে ১০ পিস ইয়াবাসহ আদালতে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে। এ সময় টেবিলের ওপর থাকা দুটি স্মার্টফোন গায়েব করার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।এদিকে গত ২৩ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে শহরের নিজ বাড়ি আড়পাড়া থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া শহরের আড়পাড়া এলাকার মাদককারবারিতে অভিযুক্ত রুপালি খাতুনের কাছ থেকে মাসিক ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওসি জেল্লাল হোসেনের বিরুদ্ধে।ওসি কালীগঞ্জ থানায় যোগদানের পর থেকে কোন ভাবেই আইন শৃংখলা নিয়ন্ত্রন করতে পারছিলেন না।বিশেষ করে গরু চুরি, ছিনতাই, সংঘর্ষ,ডাকাতিসহ নানা  ধরনের অপরাধের ঘটনা ঘটে চলছিল। কালীগঞ্জের ওসি জেল্লাল হোসেনকে পুলিশ লাইনে ওআর এবং কবির হোসেন কে কালীগঞ্জ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে