আশাশুনি সরকারি হাই স্কুলে গাছের চারা রোপণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৭:৫২ পিএম
আশাশুনি সরকারি হাই স্কুলে গাছের চারা রোপণ

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকালে স্কুল ক্যাম্পাসে চারা রোপণ করা হয়।  সরকারের বৃক্ষ রোপণ কার্যক্রমের সাথে সংহতি জানিয়ে উপজেলা স্কাউটস বৃক্ষ রোপণ কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে স্কুল ক্যাম্পাসে আমলকি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাইটস এর সভাপতি শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক ও স্কাউটস এর সহ সভাপতি মাজহারুল ইসলাম, উপজেলা স্কাউটস এর সেক্রেটারী অধ্যক্ষ আবুল হাসান, প্রভাষক মাসুদুর রহমান, সহকারী শিক্ষক মৈত্রেয় সুন্দর রায়, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে