সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৫:৪৯ পিএম
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সভায় মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর প্রশাসনিক পদক্ষেপ, শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ, মডেল মসজিদ স্থাপনের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং স্কুল-কলেজে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানে আলোচনা বাড়াতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও সিভিল সার্জন আব্দুস সালাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে