টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে

দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৬:৫৫ পিএম
দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন

উপকুলের প্রতিকুলতা,লবনাক্তা আর প্রাকৃতিক দূর্যোগকে জয় করে টেকসই উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে খুলনার দাকোপে পানখালী “এসডিজি ভিলেজ” মডেল গ্রাম পাইলট প্রকল্পের উদ্বোধন হয়েছে।

সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পানখালীকে “এসডিজি ভিলেজ” মডেল গ্রাম হিসাবে উদ্বোধন করেন। পাইলট প্রকল্পের আওতায় একই সাথে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এবং নিাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগরকে মডেল গ্রাম হিসাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মডেল গ্রামের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কেবলমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানুষের জীবনমানের সামগ্রীক উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গুরুত্ব দিয়ে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। জলবায়ু পরিবর্তনের কারনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দাকোপ অঞ্চলে ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস, লবনাক্ততার মত নানা সংকট মোকাবেলা করে দাকোপের মানুষ জীবন জীবিকা চালিয়ে আসছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্থানীয় জনগনের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারী বেসরকারী সমন্বিত উদ্যোগে পানখালীকে একটি টেকসই ও অনুকরনীয় আধুনিক গ্রাম হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে কথা বলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এবং কেডিএ চেয়ারম্যান খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা। অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ইরুফা সুলতানা, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা সহকারী কমিশনার ভূমি, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্য সচীব আলামিন সানা, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে