চাঁদপুরে এসএসসিতে পাসের হার ৬৩.৭৫%, হাইমচর এগিয়ে

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১০ আগস্ট, ২০২৬, ০৭:২৪ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৭:২৪ পিএম
চাঁদপুরে এসএসসিতে পাসের হার ৬৩.৭৫%, হাইমচর এগিয়ে

চাঁদপুরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিন ধারার পরীক্ষায় জেলায় সাধারণ এসএসসিতে পাসের হার ৬৩.৭৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উপজেলাভেদে সাফল্যের চিত্রে বড় ধরনের তারতম্য লক্ষ্য করা গেছে।

সাধারণ এসএসসি পরীক্ষার চিত্র

এবছর সাধারণ এসএসসিতে চাঁদপুরের ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৯৭ জন এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫ জন শিক্ষার্থী।

পাসের হারে শীর্ষ উপজেলা: হাইমচর (৭৩.২৯ শতাংশ)। ১৩টি প্রতিষ্ঠানের ৫৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২৮ জন।জিপিএ-৫ এ শীর্ষ উপজেলা: চাঁদপুর সদর (৪৮১ জন)। এ উপজেলায় পাসের হার ৭১.৬০ শতাংশ।

অন্যান্য উপজেলার পাসের হার: মতলব দক্ষিণে ৬৭.৩৩%, ফরিদগঞ্জে ৬৫.৭৯%, হাজীগঞ্জে ৬৩.৫৭%, শাহরাস্তিতে ৫৯.৬৮%, মতলব উত্তরে ৫৮.৫১% এবং কচুয়ায় ৫৬.২৬%।

 জিপিএ-৫: হাজীগঞ্জে ১৫৩, ফরিদগঞ্জে ১০৩, মতলব দক্ষিণে ৯৮, শাহরাস্তিতে ৯২, কচুয়ায় ৮১, মতলব উত্তরে ৪৬ এবং হাইমচরে ৩১ জন।

দাখিল পরীক্ষার চিত্র

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলার ২০১টি মাদ্রাসা থেকে ৭ হাজার ৩০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় গড় পাসের হার ৫৭.৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ জন।

সাফল্যে শীর্ষ: পাসের হার (৬৫.৭৭%) ও জিপিএ-৫ (৩৪ জন) উভয় সূচকেই শীর্ষে রয়েছে হাজীগঞ্জ উপজেলা। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কচুয়া (৬৪.৮৭%)। ফলাফলের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা। মতলব উত্তরে পাসের হার মাত্র ৩৯.৬২% (কোনো জিপিএ-৫ নেই) এবং মতলব দক্ষিণে পাসের হার ৩৯.৭১% (জিপিএ-৫ মাত্র ৪ জন)।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার চিত্র-

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে জেলার ৩১টি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ১১৯ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় পাসের হার ৬৪.৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

পাসের হারে শীর্ষ: শাহরাস্তি উপজেলা (৭৪.৬৩%)।জিপিএ-৫ এ শীর্ষ: হাজীগঞ্জ উপজেলা (২১ জন)। অন্যান্য উপজেলার পাসের হার: মতলব দক্ষিণে ৭১.৭৪%, হাজীগঞ্জে ৭০.৭৬%, ফরিদগঞ্জে ৬৭.৩৯%, মতলব উত্তরে ৬৬.৬৭%, কচুয়ায় ৬০.৭৯%, হাইমচরে ৫৮.৩৩% এবং চাঁদপুর সদরে ৫১.২২%।এ ছাড়া সদরে ৬, মতলব উত্তরে ৬, কচুয়ায় ৫, হাইমচরে ৫, শাহরাস্তিতে ২ এবং মতলব দক্ষিণে ২ জন জিপিএ-৫ পেলেও ফরিদগঞ্জ উপজেলায় ভোকেশনালে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।a

আপনার জেলার সংবাদ পড়তে