কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে সম্প্রতি দিনমজুর নাহিদ হোসেনের স্ত্রী মুক্তা খাতুনের গর্ভে জন্ম নেয় এক দেহে দুই প্রাণ জমজ কন্যা শিশুর জন্মের পর তার চিকিৎসার সাহায্যার্থে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই জমজ শিশুর চিকিৎসার ভার নিয়েছেন বর্তমান গণতান্ত্রিক সরকার। রোববার মন্ত্রণালয়ের দপ্তর থেকে থেকে এক দেহে দুই প্রাণ জমজ শিশুর পিতা মোঃ দিনমজুর নাহিদ হোসেনকে ফোন দিয়ে জমজ জোড়া লাগা শিশু কে ঢাকা মেডিকেলে ভর্তির করতে বলেছেন বলে জানা গেছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ ওই পরিবারের হাতে তাৎক্ষণিক ভাবে ১৫ হাজার টাকার চেক, ১৫ দিনের শুকনো খাবার ও শিশু খাদ্য গুঁড়া দুধ প্রদান করেছেন।