জাতীয় কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, মানবতার কবি, আত্মাতিক কবি কাজী নজরুল ইসলামের মেহের নিগার (নাট্যরুপ) ৯ আগস্ট বিকেল ৫টায় ঢাকা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়। আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র এর আয়োজন করেছে।
কবি নজরুলের কর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের যুগ্ম সচিব ওয়াহিদুজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন- সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম পি। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ( প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজনকান্তি সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম। নজরুল স্মারক বক্তৃতা দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরা এবং স্বাগত ভাষণ দেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব রাশেদুল হাসান শেলী। অনুষ্ঠান সন্চালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক
খন্দকার ফারহানা রহমান সোমা ও বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক রুপশ্রী চক্রবর্তী। বিশেষজ্ঞ প্যানেলে আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিদ প্রফেসর মনসুর মুসা, নজরুল গবেষক মো, জাকির হোসেন ও নজরুল ইনস্টিটিউটের ট্রাষ্টি সদস্য মো, জেহাদ উদ্দিন। সংগীতে অংশগ্রহণ করেন রাহাত আরা গীতি, শহীদ কবীর পলাশ, রুমী আজনবী, ছন্দা চক্রবর্তী, রোজী আক্তার শেফালী, শিরিন আক্তার চন্দনা, আবুবকর সিদ্দিক, অর্পনা মজুমদার ও আরো অনেকে। দলীয় সংগীত, নৃত্য ও বৃন্দ আবৃতি পরিবেশন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম , বুলবুল ললিতকলা একাডেমী, শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতন ও শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে মন্চস্থ হয় বিশিষ্ট নৃত্য শিল্পী নীলুফার ওয়াহিদ পাপুড়ির নির্দেশনায় ও ফারহানা চৌধুরী বেবী অভিনীত কবি অমর ছোট গল্প অবলম্বনে নৃত্যনাট্য মেহের নেগার। হলভর্তি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট প্রকৌশলী মো, আব্দুল্লাহ, প্রকৌশলী তাফাজ্জল হোসেন, নুরুর রহমান পলাশ ও সানোয়ার সামছী।