জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউপি’র চেয়ারম্যান হতে চান আলহাজ বজলুর রহমান। তিনি মাঝবন্দ নাংলার হাজী আ: রহিম মন্ডলের ছেলে।
তিনি ১৯৫৭ সালের দিকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি ছাত্রজীবন থেকেই ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হন। বিএনপি’র প্রতিষ্ঠালগ্নে তিনি মেলান্দহ যুবদলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেলান্দহ বিএনপি’র সহসভাপতি এবং নাংলা ইউনিয়ন বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি বহু মামলা হামলার শিকার হন। সর্বশেষ আ’লীগ সরকার পতনের অন্দোলনের সময় তিনি ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে কয়েকমাস কারাভোগ করেছেন। বর্তমানেও তিনি বেশ ক’টি রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তিনি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে নাংলা ইউনিয়নকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামানা করেছেন। ইতোমধ্যেই তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবার আশাবাদী।