থানার সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ওসির একাত্মতা প্রকাশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪২ পিএম | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪২ পিএম
থানার সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ওসির একাত্মতা প্রকাশ

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারসহ জামিনে বেরিয়ে হুমকি দেওয়া অন্যান্য আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১২ আগস্ট) সকালে অবস্থান কর্মসূচিতে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, সহসভাপতি এম আলম, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য কাজী আলামিন, বিএম বেলাল প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারসহ জামিনে বেরিয়ে হুমকি প্রদর্শন করা অন্যান্য আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন।

উল্লেখ্য, ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এক মোটর মেকানিককে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে হামলার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিলসহ তাদের অন্যান্য সহযোগিরা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকারকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। বর্তমানে গ্রেপ্তারকৃতরা জেলহাজতে রয়েছেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে একমাত্র প্রধান আসামি ব্যতিত অন্যান্যরা আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় ফিরে প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্য সাংবাদিকদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।

আপনার জেলার সংবাদ পড়তে