শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক র‌্যালি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৭:৫৭ পিএম
শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক র‌্যালি

বরিশালের উজিরপুরে শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বুধবার (১২ আগস্ট) দুপুরে বের হওয়া র‌্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেছেন, বাল্যবিবাহকে ‘না’ বলুন: ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিয়ে দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ একটি মেয়ের শারীরিক ও মানসিক বিকাশকে বাঁধাগ্রস্ত করে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। বক্তারা কোমলমতি শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ বা শ্রমে নিযুক্ত না করে শিক্ষার আলোয় আলোকিত করার আবেদন করেন। পাশাপাশি কোমলমতি শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ বা শ্রমে নিযুক্ত না করে শিক্ষার আলোয় আলোকিত করার আহবান করেছেন। এছাড়াও বাল্যবিবাহ বা শিশু নির্যাতনের খবর পাওয়া মাত্রই প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়। এজন্য যেকোনো জরুরি সহায়তার জন্য জাতীয় হেল্পলাইন নম্বরে (১০৯ বা ৩৩৩) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে