নূরানী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৮:০৬ পিএম
নূরানী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এরিয়ার মুয়াল্লিমদের নিয়ে বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  গৌরনদীর ঐতিহ্যবাহী ইকরা ক্যাডেট মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মাওলানা আব্দুর রশিদ। ইকরা ক্যাডেট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল নুরানী তালিমুল কোরআন বোর্ডের পরিচালক মাওলানা রফিউদ্দিন নজরুল, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন যাত্রাবাড়ী কাজলার মুয়াল্লিম প্রশিক্ষন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক মাওলানা ওসমান গনী। প্রশিক্ষণে দুই উপজেলার অর্ধশতাধিক নূরানী মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে