দৈনিক করাতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৯:৪৩ পিএম
দৈনিক করাতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে ১২আগষ্ট বুধবার সাকালে দেশের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক করাতোয়া’র ৫১বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাণীশংকৈল প্রেস ক্লাব হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবীণ সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন-বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, সহ সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী , ফারুক আহম্মেদ, নুরুল হক, নোমান, প্রত্রিকা প্রতিনিধি বিপ্লব তাঁর বক্তব্যে বলেন, "হাটি হাটি পা পা করে আজ ৫১ বছরে পা দিল দৈনিক করাতোয়া। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তরবঙ্গের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পত্রিকাটি আজ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই বস্তুনিষ্ঠতার ধারা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা পত্রিকাটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক করাতোয়ার অবদানের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক করাতোয়ার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে