পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৭:৪২ পিএম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়  বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যামল তিগ্যা (৪০) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মৃত্যু হয়েছে। উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শ্যামল তিগ্যা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্যার ছেলে বলে জানা গেছে।

পত্নীতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামল তিগ্যা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।  স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে