পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৭:৪৬ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৭:৪৬ পিএম
পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভা

নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ বাস্তবায়নের লক্ষ্যে রেজিস্ট্রেশন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমি একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের জন্য ছাত্র-ছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মাঠ পর্যায়ে এ প্রতিযোগিতার ব্যাপক প্রচার ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অপরদিকে, ইউএনও রাকিবুল ইসলাম প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে কিভাবে সঠিক খেলোয়াড়দের নাম নিবন্ধিত করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে