দৌলতপুর সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ জন আসামিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (একান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশত নব্বই) টাকা।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার আতারপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মঞ্জু মাতবর (৩০), পিতা- মোঃ আখতার মাতবর, গ্রাম- পুরাতন খারিজাথাক, পোস্ট- চিলমারী, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া-কে ভারতীয় ৪,৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
পরবর্তীতে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ, ৪,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৯১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (চৌদ্দ লক্ষ তিরাশি হাজার ছয়শত নব্বই) টাকা।
এছাড়াও একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মথুরাপুর বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/এমপি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ ও ৩,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ নয় হাজার) টাকা।
পরবর্তীতে ১৩ আগস্ট বৃহস্পতিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিলগাথুয়া বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ বোতল মদ, ৯৯৫ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ ঊননব্বই হাজার) টাকা।
একই তারিখে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ ছয় হাজার ছয়শত) টাকা।
এছাড়া একই তারিখ আনুমানিক ৫০০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ বোতল মদ, ১ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪ বোতল স্কাপ সিরাপ, ১ বোতল জেরিস্কাহ সিরাপ, ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ ছয় হাজার নয়শত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।