শরণখোলায় চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যক্ষ আব্দুস সাত্তার আকন

সাবেরা ঝর্না; শরণখোলা, বাগেরহাট
| আপডেট: ১৪ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ পিএম | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ পিএম
শরণখোলায় চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যক্ষ আব্দুস সাত্তার আকন

বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সৎ , নিষ্ঠাবান ও বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আব্দুস সাত্তার আকনের জানাজা নামাজ শরণখোলা উপজেলার মঠের পাড় আকন্দপাড়া দাখিল মাদ্রাসা মাঠে আজ ১৪ আগস্ট সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় জানাযায় বক্তব্য রাখেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, শরণখোলা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি খান মতিউর রহমান, আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামী শরণখোলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম কবির , শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ উসমান গনি, মরহুমার শ্যালোক মাওলানা নূর মোহাম্মদ, জামাতা মোস্তায়িন বিল্লাহ। জানাজা শেষে চির নিদ্রায় শায়িত হলেন মাদ্রাসার পাশেই তার নিজ বাড়ি পারিবারিক কবরস্থানে।

তিনি বৃহস্পতিবার বেলা আড়াইটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমা দুই মেয়ে দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

উল্লেখ্য, সুপার মাওলানা সিদ্দিকুর রহমান জানায়, মরহুম অধ্যক্ষ মুহাম্মদ আব্দুস সাত্তার মাদ্রাসা ও জেনারেল লাইনে পড়াশোনায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। তিনি আকন্দপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার থেকে আলিম এবং ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাস করেন। অপরদিকে আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, চাঁদপুর মতলব কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেন। পড়াশোনা শেষ করেই পাবনা এডোয়াড কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, বরিশাল বিএম কলেজ খুলনা বিএল কলেজে, খুলনা সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করেন। সর্বশেষ ঐতিহ্যবাহী খানজাহান আলীর পূর্ণ বিজড়িত বাগেরহাট পিসি কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।শরণখোলার শিক্ষানুরাগীদের অনুরোধে তিনি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বর্তমান উপসচিব কেএম মামুনউজ্জামান এর প্রতিষ্ঠিত শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এর শিক্ষার মান উন্নয়নে হাল ধরেন। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি একজন সৎ ব্যক্তিত্ব পরোপকারী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে