অনিয়ম-দূর্নীতি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতি

পজেটিভ সরাইলের সম্মাননা পেলেন মানবজমিন প্রতিনিধি মাহবুব খান

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০২:০৪ পিএম
পজেটিভ সরাইলের সম্মাননা পেলেন মানবজমিন প্রতিনিধি মাহবুব খান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক ও মানবিক সংগঠন পজেটিভ সরাইল পরিবারের রাতের আড্ডা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবার সংগঠনটি সম্মাননা প্রদানের মাধ্যমে গণমাধ্যম কর্মীর কাজের স্বীকৃতি দিয়ে আলোচনায় এসেছেন। স্বচ্ছ ও সৎ সাংবাদিকতাকে তারা উৎসাহিত করেছেন। উৎসাহিত করেছেন মানবিক কাজকেও। গত শুক্রবার রাত ৯টায় উপজেলা সদরের পাঠান পাড়ায় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি প্রকৌশলী সন্দীপ দত্ত মানুর সভাপতিত্বে সমন্বয়কারী সাংবাদিক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে সরাইলের দুই কৃতি সংবাদ কর্মীকে এই সম্মাননা দিয়েছেন। সরাইলের সকল ভালো কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মানু। 

সংগঠন সূত্র জানায়, উপজেলার বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, কৃষি, শিক্ষা-সংস্কৃতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে সরাইলের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় সাহসী কলমযোদ্ধা দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খানকে সম্মাননা স্বারক প্রদান করেছেন পজেটিভ সরাইল। সম্মাননা প্রদান করেছেন সাংবাদিক এস.কে ইউসুফকেও। তিনি দীর্ঘ ২৩ বছর ধরে সরাইল থেকে ‘সাপ্তাহিক পরগনা’ নামক পত্রিকাটি নিয়মিত প্রকাশ করে ইতিহাস করেছেন। এছাড়া তিনি ‘পরগনা বন্ধু ফোরাম’র  উদ্যোগে একাধারে ১৭০তম সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বাদ জুম’য়া গরীব অসহায় মানুষদের হাতে এক বেলার আহার তুলে দেয়ার মত মানবিক কাজটি করছেন। এ উপলক্ষে আয়োজিত ক্বারী জামাল উদ্দিনের কোরআন তেলাওয়াত ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সংগঠনের উপদেষ্টা শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, বীমা কর্মকর্তা সুদীপ দত্ত তনু, শিক্ষক মো. হাদিস মিয়া, সাংবাদিক সৈয়দ কামরূজ্জামান ইউসুফ, মোহাম্মদ মাহবুব খান, মো. পারভেজ, মো. আলমগীর মিয়া, নারায়ণ চক্রবর্তী, মো. মাসুদ, রফিকুল ইসলাম, সমাজকর্মী ও ইউপি সচিব মো. মাহাবুবুল ইসলাম ঠাকুর জুয়েল ও আবু শাহ মুন্সি। সভায় উপস্থিত সংগঠনের উপদেষ্টাবৃন্দ সহ সকলেই পজেটিভ সরাইলের বিগত দিনের কর্মকান্ডের প্রশংসা করেন। তারা সরাইলের সকল সামাজিক সমস্যা, শিক্ষা, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, অনিয়ম ও মানবিক কর্মকান্ড নিয়ে গুরূত্বপূর্ণ প্রস্তাব রেখেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে