নওগাঁর ধামইরহাটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন উপলক্ষে ধামইরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়ার মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. সহিদুর রহমান সরকার। এ আলোনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, সাংগাঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নওগাঁ জেলা যুব দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সবশেষে বেগম জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মো. নূরুজ্জামান (ডবল টাইটেল)।