ধামইরহাটে ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবু গ্রেফতার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:২০ পিএম | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:২০ পিএম
ধামইরহাটে ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবু গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে বিস্ফোরক মামলায় ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধামইরহাট থানা সূত্র জানায়, গোপন সূত্রের খবরে ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ১৪ আগস্ট দিবাগত রাতে নিজ বাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। উল্লেখ্য ইসবপুর ইউনিয়নে ২০২৪ সালের অক্টোবর মাসে বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার দিন শনিবার ওই এলাকায় ককটেল বিষ্ফোরনের একটি ঘটনা ঘটেছিল। যার প্রেক্ষিতে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা নং-০৬। বাদী রাজু হোসেনের দায়েরকৃত ওই মামলায় ২৬ জনকে আসামী ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামী করা হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে