চাঁদপুরে কাঙালি ভোজের আয়োজনকালে ৯ ছাত্রলীগ নেতাকর্মী আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:২২ পিএম
চাঁদপুরে কাঙালি ভোজের আয়োজনকালে ৯ ছাত্রলীগ নেতাকর্মী আটক

চাঁদপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন চলাকালে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার(১৫ আগস্ট,২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় রান্নার কাজে ব্যবহৃত তিনটি ডেগ খিচুড়ি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ৯ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজে ভিডিও প্রকাশের অভিযোগে আব্দুল গাফফার নামের স্থানীয় একজন মিডিয়াকর্মীকে(জি- নিউজ) আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে