কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক তৃতীয়বার নির্বাচিত প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দৌলতপুরে বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনা অনুযায়ী দৌলতপুরের তারাগুনিয়ায় এ উপলক্ষে আলোচনা সভা দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিএনপি নেতা অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী তুলে ধরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস,সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, বেনজির আহমেদ বাচ্চু, মোঃ মনিলস্কর, মোঃজহুরুল করিম বিশ্বাস, মোঃ মাহাবুল হক, মোঃসাইদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ আজিজুল হক, মোঃমনি,লসকর।এ ছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আয়োজিত অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া বিশেষ মোনাজাত করা হয়। এ দিকে দৌলতপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়েও দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃশেরআআলী সবুজ,বিএনপি নেতা মোঃ আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজউদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম (শাহীন), বিএনপি নেতা মোঃ হামিদুল হক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া দৌলতপুরের চৌদ্দটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে যথাযথভাবে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।