যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অভয়নগর লেডিস অরগানাইজেশনের (এএলও) নেতৃবৃন্দ। রবিবার (১৬ আগস্ট) দুপুরে নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অভয়নগর লেডিস অরগানাইজেশনের (এএলও) সভাপতি ও কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগম, সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম, সহসভাপতি সুলতানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার ও সহসাংগঠনিক সম্পাদক রিনা খন্দকার উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, এএলওর উপদেষ্টা ও কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান, উপদেষ্টা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, উপদেষ্টা ও ব্যবসায়ী ওলিউর রহমান খোকন এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স। সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে বই উপহার দেন অভয়নগর লেডিস অরগানাইজেশনের (এএলও) নেতৃবৃন্দ।