জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:৪৮ পিএম
জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, র‌্যালি ও আলোচনা সভা

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে সফল চার মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে। 

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। এ সময় আরও বক্তব্য রাখেন, মৎস্যচাষি রফিকুল ইসলাম টুল, মৎস্যজীবী নওয়াব আলি সরদারসহ স্থানীয় মৎস্য খাতের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে চারজন সফল মৎস্য চাষি কাজী নিজাম উদ্দিন আকুঞ্জি, মোশারফ হোসেন, শরিফুল ইসলাম ও নূর জালালকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে ‘জাতীয় মৎস্য পক্ষ সফল হোক’ শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়।