কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য পক্ষ পালিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের সভাপতিত্বে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ বিলাল হোসেন, বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলি আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন)।সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপনের সঞ্চালনায় আর উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৎস্যজীবীওবিএনপিনেতা মোঃবেনজির
আহমেদ বাচ্চু, মোঃ সাজ্জাদ আলী( সাচ্চু)।এ ছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মৎস্য চাষী, মৎস্যজীবী উপস্থিত ছিলেন। এর আগে দৌলতপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এবং মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মোঃবেনজির আহমেদ বাচ্চু ও মোঃ সাজ্জাদ আলী সাচ্চুকে ক্রেস্ট প্রদান করা হয়।