প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০৯ পিএম
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

আমি মোঃ সিদ্দিকুর রহমান , পিতাঃ রুস্তম আলী হাওলাদার, সাংঃ হোগলা বুনিয়া, ইউনিয়নঃ পাড়েরহাট, উপজেলাঃ জিয়ানগর, জেলাঃ পিরোজপুর। গত ১৪ আগস্ট দৈনিক এশিয়া পোস্ট, স্বাধীন ২৪, ভোরের চেতনা সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় আমারও আমার সঙ্গীয়দের নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে যাহার কোন সত্যতা বা ভিত্তি নেই। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রকৃতপক্ষে সত্য ঘটনা হচ্ছে, আমাদের জমিতে শহিদুল ইসলাম ও তার গং জোরপূর্বক বসবাস করে আসছে । এবং তারা আইনকে কোন তোয়াক্কা না করে আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আমরা জমি নিয়ে মামলা করেছি ১৫ বছর আগে। বর্তমান মামলা চলমান এবং রায়ের অপেক্ষামান।  আমরা মামলায় যে রায় হবে তা আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাথা পেতে মেনে নিব ।

আপনার জেলার সংবাদ পড়তে