চাটমোহরে এমইপি’র সহযোগি সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৪:৫০ পিএম
চাটমোহরে এমইপি’র সহযোগি সম্মেলন অনুষ্ঠিত

দেশের অন্যতম ইলেকট্্রনিক্স কোম্পানী এমইপি গ্রুপের উদোগে সহযোগি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে। সোমবার (১৭ আগস্ট) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এমইপি’র চাটমোহরস্থ ডিলার মোঃ শামসুল হক প্রামানিকের সভাপতিত্বে ও কোম্পানীর টেরিটরি সেলস অফিসার মানব চন্দ্র বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এম্ইপি’র রাজশাহী বিভাগীয় মার্কেটিং অফিসার মোঃ আব্দুস সোবাহান। সম্মেলনে বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,এমইপি’র ডিলার মোঃ ফজলে রাব্বী শুভ,সাবেক ডিলার আক্কাস আলী,চাটমোহর উপজেলা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন,এমইপির ফিল্ড অফিসার তুষার আহমেদ,ইলেকট্রনিক্স ব্যবসায়ী নুরুজ্জামান রিপন,এস কে সুমন,হাবিব নুর,মজনুর রহমান,সোহেল রানা,নাইমুর রহমান,আব্দুল মমিন,মাসুদ পারভেজ খান,রহমত আলী প্রমুখ।

সহযোগি সম্মেলনে সেরা ব্যবসায়ীসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা ছাড়াও ছিল র‌্যাফেল ড্র। সম্মেলনে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার শতাধিক ইলেকট্রনিক্স ব্যবসায়ী অংশগ্রহণ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে