পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ী হওয়ার ব্যাপারে শিক্ষক-অভিভাবকদের দায়িত্ব কর্তব্য বিষয়ক এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আখতারের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, লিয়াকত আলী লিটন, কাজেম উদ্দিন, অভিভাবক রফিকুল ইসলাম বাবু, আব্দুস সালাম , শরিফুল ইসলাম মামুন, আবু সাঈদ ও নিহার আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নাসির উদ্দিন। বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় যথাযথভাবে মনোনিবেশ করার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।