চাটমোহরে সর্প দংশনে বৃদ্ধার মৃত্যু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৭ আগস্ট, ২০২৬, ০৪:৫০ পিএম | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৪:৫০ পিএম
চাটমোহরে সর্প দংশনে বৃদ্ধার মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার বোয়ালিয়া গ্রামে বিষাক্ত সাপের দংশনে এক বৃদ্ধা মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায়। নিহত বৃদ্ধা বোয়ারিয়া গ্রামের দারোগ আলীর স্ত্রী অরেছা বেগম (৬৫)। 

জানা গেছে,রবিবার বিকেলে বাড়ির আঙিনায় অরেছা বেগমকে বিষাক্ত সাপ দংশন করে। প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে বিষমুক্ত করার চেষ্টা করা হয়। পরে সেখানে সুস্থ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান,অরেছা বেগম মারা গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে