ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও শিক্ষার্থী ঝড়েপড়া রোধে আলোচনা সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৬:২১ পিএম
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও শিক্ষার্থী ঝড়েপড়া রোধে আলোচনা সভা

নওগাঁর ধামইরহাটে বাল্য বিবাহ, শিশুশ্রম ও বির্দ্যালয় থেকে ঝড়েপড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট দুপুর ১২ টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে ও এপি ম্যানেজার লাবলু খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ‘আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া মুক্ত’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুছা  স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রেজুয়ান আলম, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি নুর সাইদ ইসলাম, সোনার বাংলা প্রেস ক্লাবের সভাপতি জিহান বাবু, সাংবাদিক বদিউজ্জামান রেজা, হাবিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার, মো. মামুনুর রশিদ, শিশু সুরক্ষা ও শিশু নিরাপত্তা অফিসার সারামিতা হালদার, এলভিনা হাসদা ও লিউনিডাস বৈদ্য প্রমুখ। সবশেষে বাল্য বিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়েপড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষে আমরা সাংবাদিকরা অঙ্গীকারাবদ্ধ একটি বোর্ডে স্বাক্ষর করেন।

আপনার জেলার সংবাদ পড়তে