চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। ইউনিয়ন ১নং ওয়ার্ডের জগন্নাথ পাড়ায় গত রবিবার দিবাগত রাতে এই চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত পরিচয় চোর ঘরের সীমানা প্রাচীর টপকিয়ে কৌশলে ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান মালামাল লুঠ করে নিয়ে গেছে। চোরের লুণ্ঠিত মালামাল মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় মঞ্জু সিকদার (৪০) নামে এক মহিলা বাদী হয়ে গতকাল সোমবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছে।
থানায় প্রদত্ত অভিযোগের বিবরণে জানা যায়, অভিযোগের বাদী মঞ্জু সিকদার তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তার অসুস্থ পিতা মাতাকে দেখভাল করতে উল্লেখিত স্হানে বাবার বাড়িতে থাকে। তার একমাত্র ভাই কর্মতাগিতে মধ্যপ্রাচ্যে অবস্থান করে। গত রবিবার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘরে ঘুমিয়ে পড়ে। তার বয়োবৃদ্ধ পিতা মিলন কান্তি দে রাত আনুমানিক তিনটার দিকে প্রকৃতির ডাকে সারা দিত ঘুম থেকে উঠলে তাদের কক্ষের জিনিস পত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ঘুম থেকে ডেকে তোলে। তারা ঘরের সদর দারজা খুলতে চাইলে, দরজা বাহির হতে বন্ধ দেখতে পায়। পরে ঘরের মালামাল তদন্ত করতে গিয়ে চুরির বিষয়টি অবহিত হয়। ঘরের মালামাল তদন্ত করতে গিয়ে দেখতে পায় ঘরে রক্ষিত ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লক্ষ টাকা ও অন্যান্য মালমাল প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় মুঞ্জ সিকদার বাদি হয়ে গত সোমবার বিকেলে থানার অভিযোগ দায়ের করেন।
মির্জাপুর ইউ পির ১নং ওয়াডের সাবেক মেম্বার রুপেন কুমার শীল ও চুরির বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গণমাধ্যমকে এ ঘটনায় অভিযোগ দায়েরের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান বিষয়টি তদন্ত করে যথাযত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।