নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়াতে নৃশংস হামলার শিকার হয়েছে ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলম।
প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দুরবাদ বাজারে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দুরবাগ বাজার থেকে শুরু হয়ে বেগমগঞ্জ ইউনিয়ন ও মিরওয়ারিশপুর ইউনিয়নের মাদক স্পট গুলো প্রদক্ষিণ করে কেন্দুর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোসলে উদ্দিন ইকবাল, বিএনপি নেতা ও বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদুর রহমান শাহিন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা কারি, উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মাসুদ সহ অনেকেই। এ সময়ল উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমেদ ৮ নং বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন বাচ্চু যুবদলের সদস্য সচিব আব্দুর রহিম মেম্বার যুবদল নেতা হারুনুর রশিদ হারুন মেম্বার, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জায়েদ হোসেন রুবেল, ছাত্রনেতা শাহাদাত হোসেন সাজু, মহিন উদ্দিন, কেন্দুর বাগ বাজার কমিটির সভাপতি আশরাফুল ইসলাম