“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ রোববার থেকে লক্ষ্ণীপুরে পালিত হচ্ছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্ত করণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরন। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। জেলা মৎস্য কর্মকর্তা জশিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. বাহারুল আলম, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা। বিভিন্ন মৎস্যজীবি, উদ্যোক্তা, খামারী, মৎস্য ব্যবসায়ীসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন কর্মকর্তাগণ কর্মসূচীতে অংশ নেন। এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেষ প্রান্তে অবস্থিত সরকারী শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মেহেদী হাসান। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরন। কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে, মাছ উৎপাদনে মানুষকে উদ্বুদ্ধ করা। আমিষের ঘাটতি মিটানো। মাছ উৎপাদনে দেশ ও নিজে স্বাবলম্বি হয়ে বিদেশে রপ্তানীর মাধ্যমে জাতীয় অর্থনীতিকে মজবুত করা