ফুলবাড়িয়ায় এলাকাবাসীর ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৫:১৮ পিএম
ফুলবাড়িয়ায় এলাকাবাসীর ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয় কালুর বাজারে আয়োজিত মানববন্ধনে এলাকার সহস্রাধিক পাহাড়ী ও ক্ষুদ্র নৃগোষ্টির নারী পুরুষও অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তাব্য রাখেন, স্থানীয় বনজীবী দীনেশ চন্দ্র বর্মণ  (৮০), বিন্দু রানী (৬৫) আসমা খাতুন (৪৫)

আমির হোসেন (৫০) আব্দুল হালিম ফরাজী (৬০)

ফাতেমা খাতুন (৫৫) ফজিলা খাতুন (৫০)।।

মানববন্ধনে বক্তারা জানান, সন্তোষপুর বন তাদের আদিবাস। এখানে তাদের পূর্ব পুরুষের কবর রয়েছে। আমরা বনজীবীরা বনের উপর নির্ভরশীল। বনের গাছ পাহাড়া দেয়ার জন্য সরকার আমাদেরকে বনবাসিনী বানিয়েছেন। বনে ইকোপার্ক হলে আমাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব। আমরা বনে ইকো পার্ক চাই না। আমরা আমাদের আদি ভূমিতে থাকতে চাই।

আপনার জেলার সংবাদ পড়তে