চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৩ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৩ পিএম
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৩১ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মকালীন দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করা হয়।

​বক্তারা চাঁদপুর জেলা পুলিশে তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নানা দিক তুলে ধরেন। বিদায়ী কর্মকর্তা মো. লুৎফর রহমান তাঁর বক্তব্যে কর্মকালীন স্মৃতিচারণ করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে