রাজশাহীর বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে ইয়ারুল ফকির, মিজাম ফকির ও সরঝিনা বেগম নামের তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সরঝিনা বেগমের এক বছর এবং ইয়ারুল ফকির, মিজাম ফকিরকে ৪ মাসের করে কারাদন্ড দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ নিজ এলাকা থেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদারের মোবাইল কোর্টে হাজির করা হলে তাদের এই কারাদন্ড দেওয়া হয়। এক বছরের কারাদন্ডপ্রাপ্ত সরঝিনা বেগম বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের ডাবলু ফকিরের স্ত্রী এবং ৪ মাসের কারাদন্ডপ্রাপ্ত ইয়ারুল ফকির অমরপুর গ্রামের রহমান ফকিরের ছেলে এবং মিজান ফরাজি উত্তর মিলিক বাঘা গ্রামের বাবু ফরাজির ছেলে।
বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদন্ড দেওয়া হয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন থেকে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। এ বিষয়ে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, পুলিশ তাদের উপযুক্ত প্রমাদিসহ মোবাইল কোর্টে হাজির করা হলে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপর্যুক্ত আইনে একজনকে এক বছর ও অপর দুইজনকে চার মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।