নিঝুমদ্বীপে শিক্ষার্থীদের মাঝে পাটের স্কুল ব্যাগ বিতরণ

এফএনএস (কৃষ্ণচন্দ্র মজুমদার; হাতিয়া, নোয়খালী) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০২:৫৩ পিএম
নিঝুমদ্বীপে শিক্ষার্থীদের মাঝে পাটের স্কুল ব্যাগ বিতরণ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের বন্দর টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শ' শিক্ষার্থীর মাঝে পরিবেশ বান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে  উক্ত ব্যাগ বিতরণ করেন ইউএনও রাসেল ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

আপনার জেলার সংবাদ পড়তে