শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট ও মোবাইল ফোনসহ কালোবাজারি গ্রেপ্তার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০১:৫৬ পিএম
শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট ও মোবাইল ফোনসহ কালোবাজারি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।  এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৫টি টিকিটে মোট ১৮টি আসনের টিকিট এবং কালোবাজারির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার  রাত ৮টা ১০ মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিশেষ অভিযান চালিয়ে তুহিন চৌধুরী নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১৮টি আসনের পাঁচটি টিকিট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মোবাইল ফোনগুলো টিকিট কালোবাজারির কাজে ব্যবহৃত হতো। ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে বৃহস্পতিবার  আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে