কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ঘোড়াউত্রা নদীতে মাছ শিকারী গণ নদীতে বশি দিয়ে মাছ ধরতে গিয়ে একটি প্রভাবশালী মহলকে প্রতি দিন অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০০-৩০০ শত মাছ শিকারী গণ ঘোড়াউত্রা নদীতে বশি দিয়ে মাছ ধরতে গেলে প্রতি জন ২০০-৩০০ শত টাকা বর্তমান সরকারের ইউনিয়নের বিএনপির সদস্য ও তার দলবলকে এ অর্থ দিয়ে নদী থেকে মাছ ধরতে হয়। তা না হলে এ মহলটি মাছ শিকারীদের মাছ ধরতে দেয় না বলে এলাকায় অভিযোগ রয়েছে। আজ শুক্রবার একদল সংবাদ কর্মী ছাতিরচর নদীর পাড়ে গেলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ২ শত থেকে ৩ শত লোক গড়ে ২০০ টাকা থেকে ৩০০ টাকা করে এ প্রভাব শালী মহলটি প্রতি দিন ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা আদায় করছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। যদিও সরকার প্রতিটি নদীকে জেলেদের জন্য উন্মোক্ত রাখার কথা থাকলেও এ মহলটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। আজ শুক্রবার বিকেলে ছাতিরচর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক মেম্বার রমিজ উদ্দিন সংবাদ কর্মীদের বলেন, ডিসি অফিস থেকে এক বছরের জন্য ২ কোটি টাকা দিয়ে ছাতিরচর ঘোড়াউত্রা নদী লিজ এনেছেন। তিনি বলেন মাছ শিকারীদের নিকট থেকে টাকা নিবেন না কি করবেন। তারা কি মাগনা মাছ শিকার করার জন্য নদী লিজ এনেছি? নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরাকে বার বার মুঠো ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।