গজারিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:১০ পিএম
গজারিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার আনারপুরা খেলার মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আজকের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বিশদ্রোন ভাটেরচর স্পোটিং ক্লাব ও বাউশিয়া ফরাজিকান্দি স্পোর্টিং ক্লাব এফসি। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে বাউশিয়া ফরাজিকান্দি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে পৌঁছায় বিশদ্রোন ভাটেরচর স্পোটিং ক্লাব। আজকের এই জমজমাট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিচারপতি ও গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এ, এফ, এম, আব্দুর রহমান।  টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। খেলায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির মহাসচিব মফিজুর রহমান। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাইয়ুম খান, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম খা, মোহাম্মদ এবাদুল্লাহ এবং ইঞ্জিনিয়ার এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনারপুরা খেলার মাঠে আজকের সেমিফাইনাল ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের ঢল নামে। সুন্দর ও মনোরম পরিবেশে ফুটবল খেলাকে ঘিরে এলাকার তরুণ ও ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ এবং উপচে পড়া উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে