কাপাসিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ পিএম
কাপাসিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে "শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট" প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের স্থানীয় 'মগারটেক সিটি মাঠে' বর্ণাঢ্য আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়। মগারটেক সিটি চ্যালেঞ্জার ক্লাবের উদ্যােগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মডিউল গ্রুপের চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন। রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাদল। মডিউল গ্রুপের সৌজন্যে আয়োজিত‌‌‌ টুর্ণামেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি মোঃ রফিকুল আলম মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা মোঃ নজরুল ইসলাম, রায়েদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজিজুল হক আজিজ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, যুবদল নেতা আশরাফুল আলম সোহেল, বিল্লাল হোসেন বুলবুল প্রমুখ। এছাড়া রায়েদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতাটি বিপুল সংখ্যক দর্শকরা শতস্ফুর্ত ভাবে উপভোগ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে