চাটমোহরের গ্রামে দুঃসাহসিক চুরি সংঘটিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৩:৫৯ পিএম
চাটমোহরের গ্রামে দুঃসাহসিক চুরি সংঘটিত

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ধুবুলিয়া গ্রামের একটি বাড়ি দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতের কোন এক সময় চোর ওই গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী এবং বিকাশ এজন্ট মুক্তার হোসেনের বাড়িতে চুরি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ টাকার সম্পদ নিয়ে যায়। 

জানা গেছে,রাতে বাড়ির রোকজন যখন ঘুমিয়ে ছিলেন,তখন চোর জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ ৮ লাখ টাকা,বিকাশ একাউন্টে মোবাইলে থাকা আড়াই লাখ টাকাসহ মোবাইল ফোন ও সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মুক্তার হোসেন ও তার পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান। খবর পেয়ে শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা চুরির বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে