ফরিদপুরের হত্যা মামলার আসামি আকাশ মোল্লা যৌথ অভিযানে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ পিএম | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩১ পিএম
ফরিদপুরের হত্যা মামলার আসামি আকাশ মোল্লা যৌথ অভিযানে গ্রেফতার

গত সোমবার (২৭ এপ্রিল) রাত ফরিদপুর সদর থানার আলীয়াবাদ এলাকায় এক নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মা-মেয়েসহ মোট তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন আমেনা বেগম (৮০), রাহেলা বেগম (৫০) এবং কাবুল চৌধুরী (৩০)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংবাদ পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ এবং র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সদর থানাধীন আলীয়াবাদ এলাকায় যৌথ আভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে হত্যা কান্ডের সাথে জড়িত প্রধান আসামি আকাশ মোল্লা (২৮), পিতা- হারুন মোল্লা, সাং- আলীয়াবাদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে