ডিএমপি, ঢাকার কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার (২৭ এপ্রিল) রাত ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন ঢাকা নদী বন্দর এলাকায় ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা, সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: সুমন (৩০), পিতা- আইয়ুব আলী, সাং- পশ্চিম জিন্নাঘর, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা বলে জানা যায়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।