রাজধানীর লালবাগ মাদক’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩৯ পিএম
রাজধানীর লালবাগ মাদক’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপি, ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা’সহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় ১৭৫ (একশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, যার সর্বমোট অবৈধ আনুমানিক বাজার মূল্য ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত) টাকা, সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মো: মনির হাসেন (৪০), পিতা- আব্দুল বারেক , সাং- আলমপুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জে, ২। আল আমিন (২৯), পিতা- আব্দুস সাত্তার, সাং- উত্তর দাকপুরচর, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশালের ও ৩। আমির (৪৮), পিতা- মোতালেব বেপারী, সাং- দক্ষিণ দুধখালী, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর বলে জানা যায়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে