বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিশেষ সভায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামকে সভাপতি এবং মো. মোস্তাকুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, দেশব্যাপী ক্রীড়া ক্লাবগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই এসোসিয়েশনের মূল লক্ষ্য। ১০১ সদস্যের এই শক্তিশালী কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।