সংরক্ষিত নারী আসন নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, তারা কারা

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:১৬ পিএম
সংরক্ষিত নারী আসন নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, তারা কারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করে জানান, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্রদের জোটের এক বৈধ প্রার্থীসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

বিএনপি জোটের নির্বাচিত যারা

বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন।

আরও আছেন-সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে ১২ জন নির্বাচিত হলেন, তারা হলেন

জামায়াতে ইসলামী জোটে নির্বাচিত জামায়াতের নয় সংসদ সদস্য হলেন-নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। একই জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য হয়েছেন মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, জোটগুলোর মধ্যে বন্টন করা আসন অনুযায়ী একের অধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রযোজন পড়েনি।

এদিকে জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র দাখিল করলেও আদালতের আদেশে সেটি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী শনিবার তার মনোনয়নপত্র বাছাই করা হবে।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে আলোচনা শুরু হলে নুসরাতের মনোনয়নপত্র তড়িঘড়ি করে দাখিল করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে